শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলো’র শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। ৪ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩ টায় এই চার তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলোর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) মোঃ শামীম হোসেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লাহ, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার সহ ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী এবং বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।