ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও উপকরণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।

বৃহসপতিবার ৩ ফেব্রুয়ারি ভেদরগঞ্জ উপজেলাধীন ২৬জন ভিক্ষুকদের মধ্যে নগদ অর্থ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে উপকারীভোগীদের চাহিদা অনুযায়ী তাদের গাভী, ছাগল, চায়ের দোকানের সরঞ্জামাদি, কম্বল, প্রত্যেকে নগদ ১০হাজার টাকা বিতরণ করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
এ সময়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ভাঃ) মোঃ ফারুক হোসেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সালাউদ্দিন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, উপকারীভাগীগণ উপস্থিত ছিলেন।