২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে শরীয়তপুর ১১৫ নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ লাইন আরআই মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন