শরীয়তপুরে “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে এসডিএস এর আয়োজনে আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে এসডিএস প্রধান কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা এবং মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএস কার্যনির্বাহী কমিটির সভাপতি ও এসডিএস একাডেমীর অধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল হক, শরীয়তপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী, এসডিএস এর প্রধান উপদেষ্টা মজিবুর রহমান, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রাশিদা মির্জা, এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, এসডিএস এমএফ পরিচালক বিএম কামরুল হাসান, এসডিএস অর্থ ও হিসাব উপ-পরিচালক মুহা. ইয়াছিন খান, এসডিএস এইচ আর উপ-পরিচালক অমলা দাস ও এসডিএস এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন