হোটেলের নামই ‘খালার হোটেল’। এই নামেই পরিচিত শরীয়তপুর কোর্ট বাজারে এই ছোট ভাতের হোটেলটি। খালা বলতে লুৎফা খালা (৪০) ও তার ছোট বোন পারভিন (৩৫)। দুই বোন মিলে হোটেলটি পরিচালনা করেন।
খালার হোটেলে গিয়ে দেখা যায়, হোটেল ভর্তি মানুষ খাবার খাচ্ছে। তাদের যত্ন করে খাবার পরিবেশন করছেন পারভিন।
হোটেলের কাজ করতে করতে কথা বলেন পারভিন। তিনি বলেন, ছোট কালে আমার বাবা মারা যায়। আমার কোন ভাই নাই। আমার মা তখন অসহায়। আমি তখন ছোট। আমার মা পরের বাড়ি কাজ করে আমাদের দুই বোনকে বড় করেছে। এখনো আমার মা অনেক কষ্ট করে। আমার বড় বোনও ছোট সময় মানুষের বাসায় বাসায় কাজ করছে। আমার বোন একটু বড় হলে আমার মা বিয়ে দেয়। দুটি সন্তান রেখে আমার বোনের স্বামী মারা যায়। তখন অন্যের হোটেল পানি টানার কাজ করতেন। তারপর বোনে বললো, মানুষের কাজ আমি কত দিন করবো। নিজে কিছু করে যদি বাচ্চাকাচ্চা নিয়ে একটু দাঁড়াইতে পারি। এরপরেই কোর্ট বাজার মটর স্ট্যান্ড টিনের ছাপরা তুলে একটা ভাতের দোকান দেন। এখন আমার বোনের সাথে আমি কষ্ট করতেছি।
এর ভেতর বাড়ি থেকে রান্না করা ভাত, তরকারি নিয়ে দোকানে আসেন লুৎফা খালা। কথা হয় তার সাথে। তিনি বলেন, আমাকে গর্ভে থুইয়া আমার বাপ মারা গেছে। ছোট সময় পরের বাড়িতে কাজ করছি। একটু ডাংগোর (বড়) হইছি আর, কাজ থুইয়া আমার মায়ের কাছে চলে আসি। মা তখন আমার বিয়ে দিয়ে দেয়। দুটি সন্তান হওয়ার পর স্বামী মারা যায়। আজ ২৫/২৬ বছর হলো স্বামি মারা গেছে। আমি পরের দোকানে ৫ বছর কাজ করছি। আমি প্রথম চালন (নগদ অর্থ) দিয়ে মানুষ দিয়ে কাজ করাইছি। হেরপর দ্যাহি আমার চালান চোতা বিছরাইয়া (খুঁজে) পাই না। আগে আমি ফুটপথে দোকান করছি ১০ বছর। প্রশাসনের লোক দোকান ভেংগে দেয়। কিন্তু আমি ভাংঙ্গি নেই। আমি তখন এক দোকান মালিক শাহজালাল বেপারির সাথে কথা বলি। বললাম ভাই, আমি আপনার দোকানে ভাতের হেটেল দিবো। দোকান ছোট হওয়ায় বলছি, আমি বাড়ি থেকে রেধেঁ এনে বিক্রি করবো।
তখন কিছু মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নেই। আর আশা সমিতি থেকে ১ লাখ টাকা লোন নেই। পরে ১ লক্ষ টাকা দোকানের জামানত দিয়ে দোকান ভাড়া নেই। ৩ হাজার টাকা মাসে ভাড়া দেই। আমরা দুই বোন আজ ১৪ বছর ধরে এই ভাতের হোটেল চালাই।
এখন আমি প্রতিদিন ১৭/১৮ কেজী চালের ভাত বিক্রি করি। আমার ছোট বোনের ২ টা বাচ্চা আছে। আমার ২ টা আছে। এখন আল্লাহ আমাদের ভালো রেখেছে।
খালার হেটেলে খেতে আশা ছয়গাঁও গ্রামের এক রিকশা চালক বলেন, এখানে খেতে আসি। কারণ খাবারগুলো ঘর থেকে পাক করে আনে। একেবারে টাটকা। দামেও কম। ভাতও বেশী দেয়। তাই এখানে খাই।
লুৎফা খালা বলেন, আমরা খাবারে সীমিত ব্যবসা করি। এই হোটেলে ডিম তরকারি দিয়ে ২৫ টাকায় খেতে পারে। মুরগী দিয়ে ৫০ টাকা, মাছ সাইজ অনুযায়ী ৬০/৭০ টাকায় খেতে পারে তাই মানুষ এখানে খেতে আসে। আমার হোটেল এক বেলা করি। ৪ টার ভেতর সব শেষ হয়ে যায়।
কথা ফাঁকে দুপুরে খাবারটা খালার হোটলে খেলাম। ডিম তরকারি আর ভাত। অন্য হোটেলের চেয়ে দেখলাম ১ প্লেটে ভাত মানে অন্য হোটেলের ২ প্লেট সমান। খালা প্রথম বার ডিমের তারকারি দিলেও। পরের বার মুরগির ঝোল দিলো। খেয়ে বেশ ভালোই লেগেছে। একেবারে যেনো ঘরের রান্না খেলাম।
ভালো লাগলো এই ভেবে, বর্তমান সমাজে আসহায় দুই নারী অন্য উপায়েও বিত্তবান হতে পারতো। তখন ২ বোনের রুপ যৌবন সবি ছিলো। কিন্তু না। অসৎ চিন্তা বাদ দিয়ে। সততা পরিশ্রম দিয়ে সুখের ঠিকানা পেয়েছে।
লুৎফা খালা নিজে পরিশ্রম ও মেধা দিয়ে জীবণ সংগ্রামের একজন সফল নারী। এই ভাতের হোটেল দিয়ে তার দুটি মেয়ে বিয়ে দিয়েছে। ছোট বোন পারভিন তার ৩ মেয়ে। বড় মেয়ে সুমা মাদারিপুর নাজিমুদ্দিন কলেজে মাস্টার্স পরিক্ষার্থী। মেঝ মেয়ে কুলসুম এসএসসি পরিক্ষা দিয়েছে। ছোট মেয়ে জান্নাতুল ৫ম শ্রেণীতে পড়ে।
খালার ছোট বোন পারভিনের চাওয়া জেলা প্রশাসক থেকে অনেকে সাহায্য পায়। আমাদের যদি কিছু সহযোগিতা করতো। তাহলে একটা বড় দোকান নিতাম। তাতে সন্তানদের জন্য কিছু করতে পারতাম।



মন্তব্য করুন