নতুন যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ তৈরি করতে হবে। আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে- মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এ শিশুদের যেভাবে গড়ে তুলবো- সেভাবেই আমাদের সমাজ গড়ে উঠবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষের বিকল্প নেই। আর সেই সোনার মানুষ গড়ার দায়িত্ব আপনাদের। আমরা যদি শিশুদের সোনার মানুষ হিসেবে গড়ে তোলতে পারি তাহলে জাতিকে একটি সোনার দেশ উপহার দিতে পারবো। বুধবার (১১ মার্চ) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চিকন্দী ক্লাস্টারে যোগদানকৃত শিক্ষকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএম মাহাবুবুর রহমান, শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নেয়ামত হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহন মিঞা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারুক আলম প্রমুখ।
শরীয়তপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হামিদুল হকের সভাপতিত্বে ডোমসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিকন্দী ক্লাস্টারে নতুন যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকন্দি ক্লাস্টারে যোগদানকৃত ১৯ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া শিক্ষা বিভাগের কর্মকর্তারা।



মন্তব্য করুন