র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে রবিবার (১৪ মার্চ) দিবাগত রাতে শরীয়তপুর জেলার সদর উপজেলার দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে নাহিদ হাওলাদার নামে একজনকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
আটক- নাহিদ হাওলাদার (২০) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নাওডোবা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নাহিদ হাওলাদারকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর নিকট থেকে ২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও দুইটি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন