শরীয়তপুর পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন শরীয়তপুর পৌরসভা প্যানেল মেয়র-২ হোসেন মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, মোতালেব ঢালী, সিদ্দিক চোকদার, রোকেয়া বেগম, পৌর সচিব মোঃ এনামুল হক, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, হিসাব রক্ষক কামরুজ্জামান বিপ্লবসহ অন্যান্য শাখার বিভিন্ন কর্মচারীবৃন্দ।



মন্তব্য করুন