“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর এলজিইডির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে এলজিইডি’র কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির জন্য এক আদর্শ মহামানব। তার আদর্শ ধারন করেই আমাদের সকল কাজ করতে হবে।
আরও বক্তব্য রাখেন এলজিইডি’র সিও মোঃ হাফিজউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি প্রকৌশলী রনজিত দে, সহকারি প্রকৌশলী ফারহান মোঃ জহীর, সহকারি প্রকৌশলী পানি সম্পদ মোঃ খায়রুল হাসান, উপ-সহকারি প্রকৌশলী, মোঃ নজরুল ইসলাম, এলজিইডির মেকানিক্যাল ফোরম্যান আহম্মেদ আলী, এলজিইডির হিসাব রক্ষক মোঃ আব্দুস সেলিম চৌধুরী, উচ্চমান সহকারি মোঃ আবুল কালাম আজাদ, ল্যাব-টেকনিশিয়ান মতিউর রহমান প্রমুখ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন এলজিইডি মসজিদে ইমাম মুফতি সাইফুর রহমান।