শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র পক্ষ থেকে পৌরসভা আ’লীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন- শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, পালং ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, আব্দুল হাকিম খান, রাজু মাঝিসহ পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা জানান যে, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ভাইয়ের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ চলছে। এছাড়া পরবর্তীতে বিভিন্ন প্রটেকশন সরঞ্জামাদিও বিতরণ করা হবে।



মন্তব্য করুন