শরীয়তপুরে ব্র্যাকের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন- ব্র্যাক জেলা সমন্বয়ক সমীর কুন্ডু, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) আরিফ রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ ইকবাল হোসেন, হাফিজুর রহমান সহ-ব্যবস্থাপক এইচ আর মো: আকবর আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা সমন্বয়ক সমীর কুন্ডু জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ব্র্যাকের কার্যক্রম তৃণমূল পর্যায়ে ৪৫টি শাখার মাঠ কর্মীর মাধ্যমে চলছে এবং এটা অব্যাহত থাকবে।