“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর এলজিইডির আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড ওয়াশ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০ টায় এলজিইডি’র কার্যালয়ের প্রবেশদ্বারে এ হ্যান্ড ওয়াশ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস যেহেতু সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। যেহেতু এলজিইডি’র কার্যক্রম চলমান আছে, বাহির থেকে ঠিকাদারগণ অফিসে আসে। এজন্য করোনা ভাইরাস প্রতিরোধে বাহির থেকে অফিসের ভেতরে প্রবেশ করতে সবাই হ্যান্ডওয়াশ করতে পারে এজন্য হ্যান্ডওয়াশের জন্য বেসিনের ব্যবস্থা করে দিলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি প্রকৌশলী রনজিত দে, এলজিইডি’র সিও মোঃ হাফিজউল করিম, সহকারি প্রকৌশলী ফারহান মোঃ জহীর, সহকারি প্রকৌশলী পানি সম্পদ মোঃ খায়রুল হাসান, উপ-সহকারি প্রকৌশলী, মোঃ নজরুল ইসলাম, এলজিইডির মেকানিক্যাল ফোরম্যান আহম্মেদ আলী, এলজিইডির হিসাব রক্ষক মোঃ আব্দুস সেলিম চৌধুরী, উচ্চমান সহকারি মোঃ আবুল কালাম আজাদ, ল্যাব-টেকনিশিয়ান মতিউর রহমানসহ এলজিইডি’র ঠিকাদারবৃন্দ প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন