শরীয়তপুর সদর হাসপাতালে জেলার ৩০টি আইসোলেশন শয্যা প্রস্তুতি চলছে ও ১০০টি কোয়ারেন্টাইন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত বা সন্দেহজন কেউ সনাক্ত হয়নি। আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে কেউ নেই।
শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৩৫৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, জেলায় ইতালিসহ বিভিন্ন দেশ থেকে ফেরা ৫৫ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করায় ৩৩ জনকে অবমুক্ত করা হয়েছে। উপজেলা ভিত্তিক সদর উপজেলায় ৭৪ জন, ডামুড্যায় ৪২ জন, গোসাইরহাটে ২৩ জন, ভেদরগঞ্জে ৫০ জন, নড়িয়ায় ১২৩ জন এবং জাজিরা উপজেলায় ৪৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলায় সর্বমোট ৬১৭ জন হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্য থেকে ২৬২ জনকে অবমুক্ত করা হয়েছে।



মন্তব্য করুন