শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান নেতৃত্বে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেয়া হয়েছে। এ সচেতনতামূলক লিফলেটটির প্রচারে ছিলেন ঢাকা রেঞ্জ ও শরীয়তপুর জেলা পুলিশ। এতে নির্দেশনা ছিল পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন, হাচি, কাশি বা জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখুন, সাবান ও পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন(৪০-৬০ সেকেন্ড), হাচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাজে বা টিস্যু দিয়ে মুখ ও নাক ঢাকুন, অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে (২০ সেকেন্ড) ভালো করে হাত পরিষ্কার করুন।