১ লা এপ্রিল বুধবার পর্যন্ত ১৪ দিন যাবত শরীয়াতপুর (পালং-জাজিরা) নির্বাচনী এলাকার সাংসদ ইকবাল হোসেন অপুর নির্দেশে শরীয়তপুর সদর পৌরসভার মনোহর বাজার মোড়ে শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সীর সুযোগ্য পুত্র রফিকুল হাসান রুবেল মুন্সীর তত্ত্বাবধানে করোনা সচেতনায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আংগারিয়া ফুটবল ক্লাব যদিও একটি ফুটবল ক্লাব তবু তারা জাতির এই সংকট কালীন মুহুর্তে এগিয়ে এসেছে। আংগারিয়া ফুটবল ক্লাবের একঝাক কর্মী নিরলস ভাবে কাজ করে চলেছেন। তারা জনগণের কাছে করোনা সচেতনার লিফলেট, মাস্ক, হেয়ার মাস্ক, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করেন। ক্লাব সদস্যরা প্রতিটি গাড়ীতে স্প্রে করেন এবং লোকজনকে তারা সচেতন করছেন যে আপনারা প্রয়োজন ছাড়া বাড়ীর বাহির হবেন না এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য উৎসাহিত করেন। এফসি আংগারিয়ার মহৎ কাজটি জননেতা ইকবাল হোসেন অপুর নির্দেশে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য রফিকুল হাসান রুবেল।
মাঠ পর্যায়ে পরিচালনায় দায়িত্বে আছেন শরীয়তপুর পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও আংগারিয়া ফুটবল ক্লাব সদস্য জিল্লুর রহমান সবুজ।



মন্তব্য করুন