শরীয়তপুর সদর ও জাজিরা-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু (এমপি)’র নির্দেশে সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ বিতরণ করেছেন।
গত ৩১ মার্চ সন্ধা ৭ টার সময় শরীয়তপুর সদর জাজিরা সংসদীয় আসনের এমপি ইকবাল হোসেন অপুর নির্দেশে সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ এ ত্রাণ বিতরণ করেন।
সারা বাংলাদেশ লকডাউনের ফলে শরীয়াতপুর সদর পৌরসভার গরীব মানুষের খাবারে কষ্ট যাতে না হয়। সেই লক্ষ্যে এমপি’র নির্দেশে সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ প্রাথমিক অবস্থায় তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। এই তিন দিন পৌরসভার ৯ টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ ও সাধারন সম্পাদক মাওলাদ হোসেন রিপন এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীগণ।
ত্রাণ হিসাবে প্রত্যেক দরিদ্র লোক পাবেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ। উক্ত কার্যক্রমে অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ ও সেক্রেটারি মাওলাদ হোসেন রিপন এবং আংগারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বেপারী। পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের অর্থায়নে এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরিব, অসহায় পৌরবাসী।



মন্তব্য করুন