২ এপ্রিল বৃহস্পতিবার শরীয়তপুর (পালং-জাজিরা) সংসদীয় আসনের এমপি ইকবাল হোসেন অপুর নির্দেশে, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু ও সেক্রেটারি হোসেন সরদারের তত্ত্বাবধানে ও রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভপতি মান্নান খানের অর্থায়নে রুদ্রকর ইউনিয়নের আমিন বাজার এলাকায় গরীব দুঃখী আসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি গোলাম মোস্তফা, জেলা ছাত্র লীগের আহবায়ক মহসিন মাদবর। এ সময় তারা প্রতিটি অসহায় মানুষকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ টি সাবান, হ্যান্ড গ্লোবস ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম দেখভাল করেন রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আয়নাল ফকির ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান মাদবর।



মন্তব্য করুন