শরীয়তপুরে করোনা ভাইরাসে অভুক্ত লোকের চিন্তা করে ঘরে বসে থাকতে পারেনি জাতীয় পার্টির জেলা সভাপতি এড. মাসুদুর রহমান। এড. মাসুদুর রহমান একটি নাম। একজন সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিকমনা মানবিক মনের মানুষ। শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর-এর সভাপতি এবং বিডিক্লিন শরীয়তপুর-এর সমন্বয়ক সাংস্কৃতিকমনা এড. মাসুদুর রহমান নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ ব্রেন স্টোক এ প্রায় অচল, ঠিক মত হাটতে পারে না, সঠিক ভাবে কথা বলতে পারে না, তবুও এই করোনা ভাইরাসের কারনে অভুক্ত লোকের চিন্তা করে সে ঘরে বসে থাকতে পারে নি। সে প্রতি দিনই সাহায্য দিয়ে কারোনা সংক্রমন প্রতিরোধে বসে থাকা শ্রমজীবী অসহায় কারো না কারো বাড়ি গিয়ে হাজির হয়। তাকে দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে যান। তিনি সে সব অসহায়দের হাতে চাল, ডাল, আটা, আলু ও সাবান ইত্যাদি তুলে দেন, যারা না খেয়ে থাকলেও কাউকে বলতে পারেন না।
তিনি সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বলেন, গরীব মানুষ ভাল আছে তাদের স্থানীয় এমপি, জেলা প্রশাসক, জনপ্রতিনিধিগণ সাহায্য ও বরাদ্দ দেন কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন তারা না খেয়ে থাকলেও কারো কাছে চাইতে পারে না, কেউ তাদের খোজ করে খাবার দেয় না। কারন, তারা ভিখারি নয়, দুস্থ নয় বরং তারা করোনাভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়েছে, নিজ গৃহে অনাহারে দিন কাটাচ্ছে, আমি বেছে বেছে নিজ উদ্যোগে তাদের সামান্য হলেও একটু খাবারের ব্যবস্থা করছি। এড. মাসুদুর কথা প্রসঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, দয়া করে আমি যাদের সহায়তা করছি তাদের ছবি আপনারা ছাপাবেন না, বা ফেইসবুকে আপলোড দিবেন না, তাদের প্রত্যেকেরই মান সম্মান আছে। আছি চাইনা এই পরিস্থিতিতে তাদের মান সম্মানে হানি হোক।
এড. মাসুদ আরও বলেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তার এ সাহায্য অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমি তো প্রায় মৃত্যু পথযাত্রী তাই মৃত্যুর আগ পর্যন্ত অসহায়ের পাশে থেকে সেবা দিয়ে যেতে পারলে মরেও শান্তি পাব।



মন্তব্য করুন