ইতালি আওয়ামী যুবলীগ শাখার নেতা সৈয়দ সুমনের উদ্যোগে ৫০ জন শ্রমজীবী অসহায় ও দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ অন্যান্য খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিররোধে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে আটং হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে এ ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক আয়নাল, সদর থানা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক লিটন বেপারী, পৌরসভা যুবলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক বাবু মিয়া, পৌরসভা সাংগঠনিক সম্পাদক শহিদ হাওলাদার, প্রজন্ম লীগের সভাপতি মোনায়েম খাঁ, শরীয়তপুর জেলা শাখা ছাত্রলীগের নেতা রীদন মাহমুদ রাজন ও ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী হোসেন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।