দেশের এই সংকটকালীন মুহুর্তে অসাহয় গরীব দুঃখী রিকশা চালকদের পাশে এসে দাঁড়িয়েছেন তরুন আইনজীবী মেহেদী হামিদী। ১লা এপ্রিল থেকে শুরু করে শরীয়াতপুর সদর উপজেলার ট্রাফিক বক্স সংলগ্ন রিকশা স্ট্যান্ড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন রিকশা স্ট্যান্ডে গরীব রিকশা চালকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি রিকশা চালককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি তেল ও ১ টি সাবান বিতরণ করা হয়। তরুণ এই আইনজীবী শুধু পৌরসভায় নয়, চিকন্দি এলাকায়ও ত্রাণ বিতরণ করেন।
তরুণ এই আইনজীবী বলেন- দেশের এই সংকটকালীন মুহুর্তে গরীব, দুঃখী মানুষের পাশে দাড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সারাজীবন এভাবে মানুষের সেবা করে যেতে চাই। আমি আমার সাধ্যমতো সম্পুর্ন নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালাচ্ছি।



মন্তব্য করুন