শরীয়তপুরে ‘আলোর সন্ধানে আমরা’ সংগঠণের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। ‘আলোর সন্ধানে আমরা’ সংগঠণটি একটি অলাভজনক, অরাজনৈতিক সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠণ। করোনা ভাইরাসের কারনে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে যে দূযোর্গ সৃষ্টি হয়েছে এতে অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে পড়েছে। এ দুঃসময়ে সেচ্ছাসেবী সংগঠণটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে গরীব-দুঃখীদের পাশে এসে দাঁড়িয়েছে। সংগঠণের সদস্যরা এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করে আসছে। অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ ও মসজিদে মসজিদে সাবান বিতরণ করেছে সংগঠণের সদস্যরা। এছাড়াও ৫০ টিরও বেশি এতিম ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঘরে আটকে থাকা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। সংগঠণের সদস্যরা জানালেন করোনা ভাইরাসসহ সকল প্রকার দুঃসময়ে তারা অসহায়দের পাশে থাকবে ও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সংগঠণে যারা অক্লান্ত পরিশ্রম করে অর্থসহ সার্বিক সেবা দিয়ে আসছেন তারা হলেন সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম সোহাগ, সদস্য মেহেদী হাসান মুরাদ, সাদ্দাম হোসেন খান, আল-আমিন মুন্সী, সোহেল মুন্সী, রাশেদুজ্জামান রাশেদ, পারভেজ রহমান জন, বিল্লাল হোসেন খান, সোহেল মল্লীক, নাহিদ ছৈয়াল, চন্দন দাস, শোহানুর রহমান সুরুজ, মোঃ ফারুক, রাশেদ হোসেন, বাদশা শরীক, মেহেদী হাসান সোহাগ, শরীক সিকদার মামুন, হালান মুন্সী, রেখা সুলতানা, তুহিন খান, আলতাফ মোল্লা, দেওয়ান মিজান, শহিদুল ইসলাম, রিয়েল খান, বাবলু, রাকিব হাসানসহ অনেকে।