শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দিনমজুর অসহায় মানুষের মাঝে ৪ এপ্রিল শনিবার খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ এসকেন্দার সরদার।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে এবং এর প্রভাবে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষনা করায় দিনমজুর গরীব মানুষ বাড়ির বাইরে যেতে না পারায় অর্থনৈতিক ও খাদ্য সংকটে পড়েছেন অনেকেই।
যার ফলে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শৌলপাড়া ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ এসকেন্দার সরদার ৬০০ জন অসহায় গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও আলু বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসকেন্দার সরদার বর্তমান ২ নং ওয়ার্ডের হাজী সালাউদ্দিন সরদারের ছেলে, তিনি ৩টি ভ্যান গাড়িতে করে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করেন ৪ এপ্রিল শনিবার সকাল ৯ টা থেকে। মহামারী থাকা পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ সময় তিনি ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করেন।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে এসকেন্দার সরদার জানান, আমি এ অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করি এই মহামারী দূর্যোগে অসহায় গরীব মানুষের পাশে দাড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো জানান, এ মহামারী যতোদিন চলবে ততোদিন আমি এই শৌলপাড়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকবো।
তার এই মহতী উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন শৌল পাড়া ইউপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক আকতার উজ্জামান পনির শিকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা আতাউর রহমান মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন