মঙ্গলবার (০৭ এপ্রিল) শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে শরীয়তপুর সদর পৌরসভার বাস স্ট্যান্ড, চৌরঙ্গীর মোড়, কোর্ট চত্বর, হাসপাতাল গেট, মনোহর বাজার মোড় ও শরীয়তপুর সরকারি কলেজ এর সম্মুখে রিকশা-ভ্যান চালক, অটোচালক ও ট্রাকচালকদের মাঝে তৈরি করা খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর বেপারি ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌরসভা যুবলীগের প্রচার সম্পাদক অতনু ঘটক চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জাকির মহলদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সুমন বেপারী ও পৌরসভা যুবলীগের সদস্য বর্ষন আহমেদ সাগর।



মন্তব্য করুন