শরীয়তপুর জেলার চন্দ্রপুর ইউনিয়নে কৃষকের ১৫০ টি কলাগাছ উপরে ফেলেন প্রতিপক্ষের লোকজন। এমন অভিযোগের ভিত্তিতে ১০ এপ্রিল শুক্রবার সরোজমিনে গিয়ে দেখা যায়, চন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গাজীপুর গ্রামের ফজলুল হক ফকিরের ১৭ শতাংশ জমির উপর লাগানো কলাগাছ ও বেড়া ভেঙে ফেলে রেখেছে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ফজলু ফকির দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এই জমি আমার দাদার ছিল। এই জমির এস এ রেকর্ড আমার দাদার নামে এবং বি আর এস আমার বাবার নামে। কিন্তু সিরাজ ফকির জোর জুলুম করে এই জমি দখল করতে চায়। ওরা খুবই প্রভাবশালী। এদের নামে লঞ্চ ডাকাতি সহ মাদক মামলা চলমান রয়েছে।
সিরাজ ফকির বিভিন্ন ভাবে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে এবং আমার ১৫০ টি কলা গাছের চারা সমূলে উপড়ে ফেলে দিয়েছে। এই জমি আমি ৫০ বছর যাবত ভোগ দখল করে আছি। সিরাজ ফকির যে বাড়িতে থাকে সেটাও আমার বাবার নামে ওর নামে কোনো কাগজপত্র নাই। ওরা শুধু জমি না জোর করে আমার বাড়িটাও দখল করে আছে।
গত ৯ এপ্রিল বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিষয়ে সিরাজ ফকির সন্তোষপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে এসেছিলো। তখন পুলিশের এসআই এসকেন্দার আমাকে বলেন, আপনি এই জমিতে কলাগাছ লাগান কেন? আমি আদালতের রায়ের কাগজ দেখালে, তিনি বলেন, আপনার এই কাগজ আসল না, নকল। রবিবার ফাঁড়িতে নিয়ে আসেন। আসল না, নকল দেখবো। আপনি এই জমিতে কলাগাছ লাগানকে! পুলিশ যাওয়ার পরপরই আমার কালাবাগন নষ্ট করে ফেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শি এলাকার দেলোয়ার ফকির (৫৫) বলেন, ফজলুল হক তার ১৭ শতাংশ জমির উপর কলাগাছ রোপন করেন। কিন্তু ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজ ফকির ও জুলহাস ফকিরের নেতৃত্বে ৭-৮জন এসে তার কলা গাছের চারা উপড়ে ফেলে দেন এবং কলাগাছ ক্ষেতের বেড়া ভেঙে ফেলে দেন। এই জমি ফজলুল হক ফকির প্রায় ৫০ বছর যাবৎ ভোগ করে আসছেন। জুলহাস ফকির, আমির হোসেন ফকির, সেলিম ফকির, জলিল ফকির তারা বিভিন্নভাবে ফজলু ফকিরকে হুমকি-ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজ ফকির মুঠোফোনে বলেন, আপনি আমার কাছে না শুনে। সন্তোপুর ফাঁড়ির এস.আই এসকান্দার এর কাছে শুনেন। আমি এই সমস্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার মামলা দেয়া আছে। কাগজপত্র আছে। পাইলে খাবো। না হলে না। তিনি বিষয়টি এড়িয়ে পুলিশের কাছ থেকে জানতে চেয়ে মুঠোফোনের লাইন কেটে দেয়।
এ ব্যাপারে সন্তোষপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসকেন্দারকে ফাঁড়িতে না পেয়ে। ফোন করে জানতে চাইলে তিনি চন্দ্রপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। সিরাজ ফকির, ফজলু ফকিরের ১৫০ টি কলা গাছ কেটে ফেলেন এই বিষয়ে তিনি কিছুই জানেনা বলে অস্বীকার করেন।
এ ব্যাপারে পালং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন, যার কলাগাছ উপড়ে ফেলেছে তাকে আমার কাছে অভিযোগ দিতে বলেন। আমি এটা দেখতেছি। আর আমি এসআই এসকেন্দারকে ফোন করে ব্যাপারটা সম্পর্কে জানতেছি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এই ঘটনা আমি আপনার কাছে প্রথম শুনলাম, আমি আগে জানবো তারপর মন্তব্য করবোএ