শনিবার (১১ এপ্রিল) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন)-এর তত্ত্বাবধানে শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে তদারকিমুলক অভিযান পরিচালনা করেন। জেলা ক্যাবের সভাপতি বিল্লাল হোসেন খানের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঔষধের দোকান, চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকান পরিদর্শণ করা হয়। বাজারে পন্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এ পরিদর্শনমূলক অভিযানে বাজারের প্রায় ৩০ টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শণ করা হয়। ব্যবসায়ীদেরকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়। এছাড়া জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকার ঘোষনা করা হয়।
এ বিষয়ে শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ-পরিচালক সুজন কাজী জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় এই অভিযানে ঔষধের দোকান, চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ ৩০টি দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদেরকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করা হয়।