শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে শরীয়তপুর পৌরসভা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অতনু ঘটক চৌধুরী ও জেলা ছাত্রলীগ নেতা আসাদিুজ্জামান শাওনের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্ব শরীয়তপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত সড়কের পাশে থাকা রিকশা-ভ্যান চালক, অটোচালক ও ট্রাকচালকদের মাঝে তৈরি করা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) এ কার্যক্রম করা হয়। এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শরীয়তপুর পৌরসভা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. আলমগীর মুন্সী, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর প্রমূখ।
এছাড়াও এ কার্যক্রমে আরও সহযোগিতা করেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রানা পাহাড়, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক জহিরুল ইসলাম জয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর চৌকিদার, সদর উপজেলার অর্থ সম্পাদক সুমন বেপারী, সদর উপেজলা যুবলীগের দপ্তর সম্পাদক এ্যাড. মিজানুর রহমান পিন্টু, সহ-সম্পাদক জাকির মহলদার, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সদস্য সাগর, ছাত্রলীগ নেতা বাবুল সরদার অভি প্রমূখ।