৩৩৩/মোবাইল ফোন/সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ স্বেচ্ছাসেবক হিসাবে শরীয়তপুর বিডি ক্লিন-এর সহযোগিতায় “ঘরে ত্রাণ পৌঁছে দেয়া” কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সদর উপজেলা প্রশাসন শরীয়তপুর জেলা প্রশাসক, শরীয়তপুরের বেসরকারি ব্যক্তি/সংস্থা/প্রতিষ্ঠানের প্রাপ্ত অনুদান হতে ৩৩৩/মোবাইল ফোন/সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খাদ্যসামগ্রী ‘ডোর টু ডোর’ পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ বলেন, আমরা জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশনায় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩৩৩/মোবাইল ফোন/সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রমজীবী ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে খাবার পৌঁছে দিচ্ছি। আর এজন্য ঘরে ঘরে শরীয়তপুর ত্রাণ অফিস থেকে খাদ্যসামগ্রী পৌঁছে সার্বিক সহযোগিতা করতে বিডি ক্লিন কাজ করছে। তিনি আরও জানান, সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার স্বীয় এলাকায় যদি কেউ খাদ্যাভাবে থাকে, তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এতে প্রকৃতপক্ষে যারা দুঃস্থতার দিক দিয়ে প্রান্তিক তাদের খুঁজে পেতে সহায়ক হচ্ছে। জেলা প্রশাসক, শরীয়তপুরের বেসরকারি ব্যক্তি/সংস্থা/প্রতিষ্ঠান হতে করোনা ভাইরাস বিস্তৃত রোধে প্রাপ্ত অনুদান হতে মূলত এ সহায়তা প্রদান করা হচ্ছে। সপ্তাহের প্রত্যেকদিন এ সেবা দেয়া হচ্ছে।



মন্তব্য করুন